ছাত্রদের স্বার্থেই পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা বাতিল করুক ইউজিসি, মোদির কাছে আবেদন মমতার
প্রধানমন্ত্রীর
সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
নিয়ে ফেরার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি বলেন, 'ইউজিসির
আগের নির্দেশিকা মেনেই রাজ্য প্রস্তুতি নিয়েছে| কিন্তু ইউজিসির নতুন
নির্দেশিকায় সমস্যা হবে ছাত্রদের| আমি অনুরোধ করছি এই পরিস্থিতিতে ছাত্রদের
অসুবিধা না করে ইউজিসি যেন আগের নির্দেশিকা মানতে আদেশ দেয়|'